Posts

Showing posts from 2015

একজন ষাঁড়ের আত্মহত্যার চেষ্টা

Image
নিজ চেতনার ফিল্টারে নিজেই আটকা পড়ে ক্ষোভে, দুঃখে ও লজ্জায় গলায় দড়ি দিয়ে মরতে চান স্যার মুহাম্মদ জাফর ইকবাল। যিনি আমাদের ড্রোন বি-জ্ঞানী খ্যাত জাফ্রিকবাল ষাঁড়। আজ জাতি তার শোকে শোকাহত, মর্মাহত। কয়েকদিন সেটা থাকবে অব্যাহত। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেশপ্রেমিক ও মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তির ছাত্রলীগের সোনার ছেলের দ্বারা লাঞ্চিত হয়ে নিহতের কাছাকাছি পৌছে মর্মান্তিকভাবে আহত হয়েছেন, আমাদের ষাঁড়ের স্ত্রী প্রফেসর ইয়াসমিন হক। সেই দুঃখে ষাঁড় ক্ষুব্ধ হয়ে বলেছেন, ‘যে জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, সে স্লোগাননের এতো বড় অপমান আমার জীবনে দেখিনি। আমি অত্যন্ত ক্ষুব্ধ, তারা জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে থাকে, তাহলে এদের শিক্ষক হিসেবে আমার গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিৎ'। তাই ষাঁড় ছাত্রলীগের উপর রাগ ও অভিমান করে বৃষ্টিতে আজ অনেক ক্ষণ ভিজেছেন। সেটা বৃষ্টিবিলাশ ছিলনা, ছিল চেতনার যাতনা বিলাশ। ষাঁড়ের রাগ ভাঙতে শিক্ষামন্ত্রীর ফোন দিয়েছেন,  -আপনি রাগ করে বৃষ্টিতে ভিজবেন না স্যার। ঠান্ডা ...

তীব্র আকাঙ্ক্ষা বাবা হওয়ার

Image
সকালে বাজার করে ফিরবার পথে এক অভূতপূর্ব মূহুর্ত আমাকে পুলকিত করে দিলো।  হঠাৎ বাজারের ব্যাগটি রাস্তার মধ্যে ছিঁড়ে পড়ে যায়। ব্যাগের মধ্যে থেকে আলু ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এতো মানুষের ভিড়ে একটি ছোট্ট কিউট বাচ্চা মেয়ে ছুটে এসে তার কচি ছোট্ট হাতে সবগুলো আলু কুড়িয়ে দিলো। আমি মনোমুগ্ধ হয়ে শুধু তাকিয়ে থাকি। ছোট্ট মেয়েটির এমন ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি তার নাম জিজ্ঞেস করলাম। সে বলল, "হাবিবা"।  আমি তাকে আদর করে তার নরম তুলতুলে গালে একটি চুমু এঁকে দিলাম। জীবনে এই প্রথম আমার বাবা হওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা মনকে ছুঁয়ে গেলো।

চিকেন ফিসকারি রেসিপি

Image
রাতে অফিস থেকে বাসায় ফিরে দেখি, বুয়া খালা আসেনি। কি আর করার আছে, খেতে তো হবে। তাই, হট মেজাজটা কুল করে নিজেই রান্নার যুদ্ধে নেমে গেলাম। কিচেন রুমে দেখি মাছ আছে, মুরগীর মাংসও আছে।   শর্টকাট রান্না করতে হবে তাই আগে থেকে জ্বাল দিয়ে রাখা মুরগীর মাংস বেচে নিলাম। এখন আপনাদের মুরগীর মাংসের "চিকেন ফিসকারি" তৈরির ঘটনা প্রনালী বলবো।    প্রথমে গরম কড়াইয়ে তেল ঢেলে দিলাম। তেল ঢালার  পর বুঝতে পারলাম, তেলের পরিমাণ বেশি হয়ে গেছে।এতো তেল ফেলে দেওয়া ঠিক হবেনা। আবার স্বাস্থ্যের খাওয়াও উচিৎ হবেনা। কি করব, কি করব? তখন চটজলদি  মাথায় বুদ্ধি এল।দু'পিচ মাছ ভেজে নিলে কেমন হয়। বাড়তি তেলে দু'পিচ মাছ ভেজে নিলাম। তারপরও দেখি তেল অনেক আছে। এবার জ্বাল দেওয়া  মুরগীর মাংসও ভেজে নিলাম। যাক, এখন তেলের পরিমাণ কিছুটা কমছে। এখন তেলের কড়াইয়ে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন ও ধনেপাতা ছেড়ে দিলাম। ধনেপাতা কেন দিলাম, জানিনা। লবণ দিলাম। তারপর ভাজা মাংস ঢেলে দিয়ে কষাতে লাগলাম।  লবণ টেস্ট করার পরে বুঝলাম, কাম সারছে! লবণ বেশি হয়ে গেছে। এতো বেশি যে মুখ ধরে যায়। এই লবণের এ...