আজগুবি ভাবনা

বাপের আমলে কম্বল চুরি
মেয়ের বেলায় চাউল।
উচিত কথা বললে বলবেন,
নজরুল কবীর ফাউল।

চোরে চোরে মাসতুতো ভাই
নিশ্চয়ই জানা আছে। 
চাউল চোরের বিচার চান?
ভোট চোরের কাছে।

করোনা এখন বোয়ালমাছ রুপে,
যখন ছিল পুটি।
বিশ্ব দিলো, দেশ লকডাউন;
আমাদের দেশ ছুটি।

'করোনার চেয়ে মোরা শক্তিশালী'
ওকা সাহেবের ভাষন।
ভিক্ষা চাইনা মা, তোর কুত্তা খেদা
বর্তমানের সিচুয়েশন।

Comments

জনপ্রিয় ব্লগসমূহ

একটি চশমা ও কলমের গল্প

আলাদিনের দৈত্য

কাঙ্গালি ভোজ

কাছে আসার গল্প

ইবলিশ শয়তান

প্রিপেইড মিটার বিড়ম্বনা

মুরগী কবির

নজরুল কবীর

ডিজিটাল বিড়ম্বনা

অদ্ভুত কিসিমে’র বাঙালি