রাজনীতি

ছিলাম পাড়ার ছিটকে চোর
এরপর ছিনতাইকারী।
প্রমোশন বাড়িয়ে দুধাপ এগিয়ে
করলাম বাড়ি-গাড়ি।

তারপর নড়েচড়ে, কালো টাকার জোড়ে
ধরলাম রাজনীতি।
বর্তমান সময়ে, এপথে বিনিয়োগে
লাভ আছে নেই ক্ষতি...

রাজনীতি করি তাই রাজনীতি
রাজনীতি করি ভাই রাজনীতি ।।

যোগ্যতা বলতে আছে আমার
ম্যাট্রিকে দু'বার ফেল।
ডাকাতির দায়ে ধরা খাইয়ে
খেটেছি কয়েক'বার জেল।

এসব গুণাবলী আছে বলে
সবখানে বিশেষ অতিথি...

ক্ষমতা আমার আছে অনেক
ওয়ান-টুতে করি খুন।
ছিনতাই, মাস্তানি, বোমা মারতে জানি
আছে আরও গুণ।

এসব গুণাবলী ছাড়া কখনো কি
হওয়া যায় নেতা-নেত্রী...



বি.দ্রঃ এই গানটি সম্পুর্ণ কাল্পনিক। গানটির চরিত্রের সাথে যদি কোন রাজনৈতিক ব্যাক্তির চরিত্রের মিল পাওয়া যায় তাহলে লেখক দায়ী নহে ।।

জনপ্রিয় ব্লগসমূহ

একটি চশমা ও কলমের গল্প

আলাদিনের দৈত্য

কাছে আসার গল্প

কাঙ্গালি ভোজ

ইবলিশ শয়তান

প্রিপেইড মিটার বিড়ম্বনা

মুরগী কবির

অদ্ভুত কিসিমে’র বাঙালি

নজরুল কবীর

এক অসহায় বাবা