ফিরে পেতে চাই

আবার তোমায়
ফিরে পেতে চাই
আমার এই অবুঝ মন।
ফিরে কি আসবে না
ভালো কি বাসবে না
আবার সেই আগের মতন।

ফিরে এসো...
তুমি ফিরে এসো
তোমার জন্যে মন কাঁদে সারাক্ষণ।।

ভুল বুঝে চলে গেছো ছেড়ে আমাকে
তবুও ভালবাসি আজও তোমাকে।।

এখনো তোমায়
নিয়ে সাজায়
স্বপ্নের এক নতুন ভুবন...

আজও এ বুকে ভালবাসার নদী
তোমার পথ পানে বহে নিরবধী ।।

পুরনো চোখে
একবার আমাকে
চেয়ে দেখো আছি কেমন...

Comments

জনপ্রিয় ব্লগসমূহ

একটি চশমা ও কলমের গল্প

আলাদিনের দৈত্য

কাঙ্গালি ভোজ

কাছে আসার গল্প

ইবলিশ শয়তান

প্রিপেইড মিটার বিড়ম্বনা

মুরগী কবির

নজরুল কবীর

ডিজিটাল বিড়ম্বনা

অদ্ভুত কিসিমে’র বাঙালি