তুমি কি সেই মেয়ে

বিশ্বাস করতে বড় কষ্ট হয়
এই তুমি নও সেই তুমি।
তোমার মাঝে পাইনা খুজে
ভালবাসতাম যাকে আমি।।

তুমি কি সেই মেয়ে
যে স্বপ্ন দেখতো আমায় নিয়ে
তুমি কি সেই মেয়ে
যার সারা দিন যেত বয়ে
আমার পথ চেয়ে...!!

সকালে ঘুম থেকে উঠে
আসতে বারান্দায়
অপলক দৃষ্টিতে তাকিয়ে
খুজতে শুধু আমায়।।

ভিষণ আনন্দে উঠতে নেচে
আমার দেখা পেয়ে...

দুপুরে ছাদে লুকোচুরি খেলা
বিকেলে বাগানে
একদিন যদি দেখা না হত
ভরতো মন অভিমানে।।

রাতের আঁধারে আমায় দেখে
তবেই যেতে ঘুমিয়ে...

Comments

জনপ্রিয় ব্লগসমূহ

একটি চশমা ও কলমের গল্প

আলাদিনের দৈত্য

কাছে আসার গল্প

এক অসহায় বাবা

ইবলিশ শয়তান

প্রিপেইড মিটার বিড়ম্বনা

মুরগী কবির

অদ্ভুত কিসিমে’র বাঙালি

কাঙ্গালি ভোজ

যন্ত্রমানবী