প্রথম প্রেমের চরম ব্যর্থতা

জীবনের চলার পথে
ভালবাসার পথ পাড়ি দিতে
মুখথুবড়ে পড়ে গেছি হোঁচট খেয়ে।
এ ব্যর্থতা আমায়
কুঁকড়ে কুঁকড়ে খায়
ব্যর্থতার গ্লানি নিয়ে যাচ্ছি সব সহে।

স্বান্তনা দেই যতোই
মনটা আমার ততোই
পাড় ভাঙ্গা নদীর মত ভেঙে পড়ে।
চোখ দুটি আমার
কাঁদতে পারে আর
পাথর হয়ে গেছে অশ্রু ঝরে ঝরে।

সবচেয়ে বেশি আপন
যাকে ভাবতাম প্রতিক্ষণ 
তাকে ফেলেছি হারিয়ে আজ আমি।
কষ্টের নোনা জলে
ভাসিয়ে গেছে চলে
হৃদয়টাকে করে গেছে শূণ্য মরুভূমি।

ভুলিতে পারিনা আজও সেই কথা।
ক্ষনে ক্ষনে পড়ে মনে
ছিল এটাই এজীবনে
প্রথম প্রেমের চরম ব্যর্থতা।।  

Comments

জনপ্রিয় ব্লগসমূহ

একটি চশমা ও কলমের গল্প

আলাদিনের দৈত্য

কাছে আসার গল্প

কাঙ্গালি ভোজ

ইবলিশ শয়তান

প্রিপেইড মিটার বিড়ম্বনা

মুরগী কবির

অদ্ভুত কিসিমে’র বাঙালি

নজরুল কবীর

এক অসহায় বাবা