অদ্ভুত কিসিমে’র বাঙালি

আগারগাঁওয়ের আইডিবি ভবনে গেছি। এক কম্পিউটারের দোকানে গিয়ে বললাম, 
'ভাই, ভিডিও এডিটিং ও গেমিংএর জন্য মাঝারি মানের কম্পিউটারের একটা কোটেশন দিন।'

দোকানের কর্মচারী ৭০ হাজার ৩ শত টাকা দামের কম্পিউটারের কোটেশন দিল। ইন্টেলের কোর আই-৫ এর প্রসেসরের দাম ২০ হাজার ৫ শত টাকা দেখে জিজ্ঞেস করলাম, 'ভাই, এই প্রসেসরের দাম তো ১৬ হাজার সামথিং...'

কর্মচারী বলে উঠে, 'ছিল তবে এখন বাড়ছে।' বললাম, 'প্রযুক্তির দাম দিন দিন কমে শুনেছি। আর আপনি বলছেন বাড়ছে! ঘটনা কী?

কর্মচারী ঝটপট উত্তর দিল। 'করোনা ভাইরাস।'

ভাইরাস কম্পিউটার ক্র‍্যাশ করে। এখন দেখছি, দামও বাড়ায়! অবাক কান্ড!

আমি থ মেরে আছি দেখে সে বলল, 'প্রযুক্তির একটা বড় অংশ আসে চীন থেকে। করোনা ভাইরাসের জন্য কোন প্রডাক্ট বাংলাদেশে আসছে না।'

আমি কোন কথা না ওঠে আসি। মনে মনে বলি, 'অদ্ভুত কিসিমে’র এই বাঙালী। যখন কারোর ফাঁটে, তখন বাঁশের গিরা গুণে ব্যবসা করে।' 

Comments

জনপ্রিয় ব্লগসমূহ

একটি চশমা ও কলমের গল্প

আলাদিনের দৈত্য

কাছে আসার গল্প

কাঙ্গালি ভোজ

ইবলিশ শয়তান

প্রিপেইড মিটার বিড়ম্বনা

মুরগী কবির

নজরুল কবীর

এক অসহায় বাবা