জীবনের প্রথম পুরস্কার

তখন সম্ভাবতঃ ক্লাস ফাইভে পড়ি। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়, আমি দৌড়ে তৃতীয় স্থান লাভ করেছিলাম। তৃতীয় স্থানের পুরস্কার ছিল বাটি। আমি সেই বাটিখানা পেয়ে খুশিতে গদগদ হয়ে গিয়েছিলাম।
জীবনের প্রথম পুরস্কার বাটি। সেই বাটি দিয়ে শুধু তরকারি ও ডালই খেতাম না ভাতও খেতাম। পানিও খেতাম। আর মুড়ি খেতে সেই বাটিখানা আমার চাই, চাই'ই। কখনো কখনো বাটিখান উপুড় করে মাথার নিচে দিয়ে ঘুমাইতাম।
আজ সেই বাটির কথা মনে পড়ে গেল...
প্লিজ কেউ আবার বাটি চালান দিয়ে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর বাটি পুরস্কারের সাথে মিল খোঁজার চেষ্টা কইরেন না।।

Comments

জনপ্রিয় ব্লগসমূহ

একটি চশমা ও কলমের গল্প

আলাদিনের দৈত্য

কাছে আসার গল্প

কাঙ্গালি ভোজ

ইবলিশ শয়তান

প্রিপেইড মিটার বিড়ম্বনা

মুরগী কবির

অদ্ভুত কিসিমে’র বাঙালি

নজরুল কবীর

এক অসহায় বাবা