বিজয় দিবস


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  দরাজ কন্ঠের আওয়াজ 'বাংলার মানুষ মুক্তি চাই, বাংলার মানুষ বাঁচতে চাই, বাংলার মানুষ অধিকার চাই।'

গলির মোড়ের মাইকে বাজছে, আমি রাস্তা দিয়ে হাঁটছি আর শুনতেছি। ভাবতেছি, উনার কথার সাথে আজকের দিনের পরিস্থিতির দারুণ মিল। মনে হচ্ছে, উনি বর্তমান সময়ের কথায় বলছেন।

সত্যি, আজ বাংলার মানুষ মুক্তি চাইছে। বাংলার মানুষ প্রকৃত মুক্তির স্বাদ কখনো পায়নি। স্বাধীনতা শুধুমাত্র কাগজ কলমে লিপিবদ্ধ আছে। বাস্তবে বাংলার মানুষ রিফিউজির চেয়েও ভয়াবহ অবস্থায় আছে।

স্বাধীনতার এতো বছর পরেও পাকবাহিনীর মত একই কায়দায় বুটপরা লোক ও তাদের দোসর বুলেট দিয়ে মুক্তিকামী মানুষদের হত্যা করছে, মা-বোনকে নির্যাতন করছে, গনমাধ্যমের কন্ঠরোধ করছে। বলার আর অবকাশ থাকে না, আমরা কি সত্যি স্বাধীন!!

Comments

জনপ্রিয় ব্লগসমূহ

একটি চশমা ও কলমের গল্প

কাছে আসার গল্প

আলাদিনের দৈত্য

কাঙ্গালি ভোজ

ইবলিশ শয়তান

প্রিপেইড মিটার বিড়ম্বনা

এক অসহায় বাবা

মুরগী কবির

অদ্ভুত কিসিমে’র বাঙালি

নজরুল কবীর