আমাদের স্বস্তি দিন

সকালে রিক্সায় চড়ে অফিসে যাচ্ছি, কিছুদুর যেতেই রিক্সা থেমে গেলো, তাকিয়ে দেখি বিশাল জ্যাম। অপেক্ষার পর অপেক্ষা করেও চাকা ঘুরার নাম নেই। অফিসে সময় বয়ে যাচ্ছে অগত্যা বাধ্য হয়ে রিক্সা ভাড়া পঞ্চাশ টাকা দিয়ে হাঁটা দিলাম...
হাঁটতে হাঁটতে শুনলাম, প্রধানমন্ত্রী গেছে, সেই কারনে এত্ত জ্যাম। এমনিতেই প্রতিদিন দূর্বিষহ জ্যাম থাকে আর যেদিন কোন ভিআইপি যান, সেদিনে কথা কি বলব...
মাননীয় ভিআইপিগণ, আপনারা আমাদের রক্ত-ঘামের টাকায় ভিআইপি ভাবে চলাফেরা করেন। করুন, আপত্তি নাই। আপত্তি সেখানেই, আপনাদের আরাম আয়েশ এত কম দেখে। আপনাদের সড়ক পথে না আকাশ পথ দিয়ে চলাচল করা উচিত! তাতে আপনাদের আর একটু আয়েশ হয় আমরা একটু স্বস্তি পায়। এর জন্য আবগাবী সূল্ক করের মত খাত বের করুন। প্রয়োজনে হাঁড়ির চালের ট্যাক্স বসান। আমরা প্রতিদিন একমুটো চাল তুলে রাখবো আপনাদের জন্য...
আপনারা উড়াল পথে চলুন
আমাদের স্বস্তি দিন.....

Comments

জনপ্রিয় ব্লগসমূহ

একটি চশমা ও কলমের গল্প

আলাদিনের দৈত্য

কাছে আসার গল্প

কাঙ্গালি ভোজ

ইবলিশ শয়তান

প্রিপেইড মিটার বিড়ম্বনা

মুরগী কবির

অদ্ভুত কিসিমে’র বাঙালি

নজরুল কবীর

এক অসহায় বাবা