নির্বাচনীয় শুভেচ্ছা

নির্বাচনীয় শুভেচ্ছা
অফিসের একটি গুরুত্বপূর্ণ কাজের খুবই  ব্যস্ত আছি। ঠিক সেইসময়, হঠাৎ মোবাইলের রিংটোন বেজে উঠে।
অপরিচিত নম্বর তবুও গুরুত্বপূর্ণ কল ভেবে রিসিভ করলাম। অপর প্রান্ত থেকে সালাম দিলো,
-স্লামালেকুম
-ওয়ালাইকুম আসসালাম
-বস, ভালো আছেন?
-আলহাদুলিল্লাহ, ভালো আছি
-'নির্বাচনীয় শুভেচ্ছা' আপনার জন্য। আমি হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন থেকে বলছি

জীবনে অনেক শুভেচ্ছা পেয়েছি। নির্বাচনীয় শুভেচ্ছা জীবনে এই প্রথম পেলাম এবং শুনলামও। তাই কৌতুহলী হয়ে জিজ্ঞেস করলাম,
-আপনাদের অর্গানাইজেশনের কাজ কি?
-বস, আমরা বিভিন্ন মিছিল মিটিংএ লোক সাপ্লাই করি
-বাহ, দারুণ তো!
-বস, আপনার কিংবা পরিচিত কারোর লোক সমাগমের দরকার হইলে জানাবেন। দু-আড়াই'শো লোক স্ট্যান্ড বাই আছে।
-নির্বাচনের মৌসুমে ব্যবসাটা মন্দ না
-বস, বিকাশে টাকা পাঠাবেন আর জানাবেন কখন কার নামে শ্লোগান দিতে হবে

মাথায় একটা বুদ্ধি খেলে গেলো। আমার কাজের ব্যাঘাত ঘটাইছে, ব্যাটাকে একটু শায়েস্তা করি। তাই বললাম,
-আমার নেতার নামে শ্লোগান দিন। আমি বিকাশে টাকা পাঠাচ্ছি।
-বস, এই সামছু টাকার জন্য ওয়েট করে না। অক্ষনি শ্লোগান দিতাসি
-ঠিক আছে, দিন
-বস, কার নামে শ্লোগান দিমু?
-তারেক সাহেবের নামে

আধাঘণ্টা পর সেই লোক আবার ফোন দিল। রিসিভ করতেই হাঁপাতে হাঁপাতে বলেন,
-বস, এইটা কুন তারেক?
-যেই হোক সমস্যা কি?
-না মানে, 'তারেক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই'। শ্লোগান দেওনের পরপরই সবাই এলোপাথাড়ি ভাগসে
-কেন?
-লগি বৈঠার দৌড়ানি খায়ে...
-ভেরি স্যাড
-বস, কাম'ডা ঠিক করলেন? এখন সব্বাইরে একট্টা ক্যামনে করুম। আমার ব্যবসা তো লাটে উঠে গেলো।।

Comments

জনপ্রিয় ব্লগসমূহ

একটি চশমা ও কলমের গল্প

কাছে আসার গল্প

আলাদিনের দৈত্য

কাঙ্গালি ভোজ

ইবলিশ শয়তান

প্রিপেইড মিটার বিড়ম্বনা

এক অসহায় বাবা

মুরগী কবির

অদ্ভুত কিসিমে’র বাঙালি

নজরুল কবীর