ডিম বালক

ডিম বালক
মুসলমানদের নিয়ে বিতর্কিত মন্তব্যকারী অস্ট্রেলিয়ার সিনেটর 'ফ্রেজার অ্যানিং' এর মাথায় ডিম ভাঙ্গে ১৭ বছরের এক অস্ট্রেলিয়ান যুবক। সেই যুবকের নাম 'উইল কলোনি'। সে এখন ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। তাকে 'এগবয়' নামে ডাকা হচ্ছে।

ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় ৪৯ জন নিহত হওয়ার পর মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো অস্ট্রেলিয়ান এক রাজনীতিবিদের মাথায় ডিম ফাটিয়ে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদকারী 'উইল কলোনি' নামক বালকটি এখন আলোচিত বীর।

অস্ট্রেলিয়ার ভিক্টরিয়া এলাকায় বসবাসকারী সতেরো বছর বয়সী এই বালক দুই হাজার ডলার খরচ করে কোর্ট থেকে জামিন নিতে হয়েছে। তার জন্যে ফেসবুকে দুই হাজার ডলার কোর্ট ফি সংগ্রহের জন্য আবেদন জানানো হলে,  মাত্র কয়েক ঘন্টায় প্রায় ২২হাজার ডলার জমা পড়ে। তার আইনি লড়াইয়ে লড়বেন অস্ট্রেলিয়ার নামকরা অনেক আইনজীবীরা বিনাপয়সায় জানিয়েছেন।

এই ঘটনার পর টুইটারে কনোলি জানিয়েছেন, ওই মুহূর্তে মানুষ হিসেবে আমি গর্বিত। আপনাদের বলতে চাই, মুসলমানরা সন্ত্রাসী নয় এবং সন্ত্রাসবাদের কোনো ধর্ম নাই। যারা মুসলমানদের সন্ত্রাসী সম্প্রদায় মনে করে, তাদের মাথা অ্যানিংয়ের মতোই শূন্য।

আমি উইল কলোনিকে 'ডিম বালক' বলতে নারাজ। সে আসলেই সুপারহিরো। বিশ্বকে দেখিয়ে দিয়েছেন, দমন ও নিপীড়ন, ঘৃণা বা অশুভের বিরুদ্ধে দাঁড়াতে ধর্ম, বয়স বা গোত্র কোন বিষয় না।।

Comments

Post a Comment

আপনার মূল্যবান মতামত দিন

জনপ্রিয় ব্লগসমূহ

একটি চশমা ও কলমের গল্প

কাছে আসার গল্প

আলাদিনের দৈত্য

কাঙ্গালি ভোজ

এক অসহায় বাবা

ইবলিশ শয়তান

প্রিপেইড মিটার বিড়ম্বনা

নজরুল কবীর

অদ্ভুত কিসিমে’র বাঙালি

করোনায় ডাক্তারের মৃত্যু