স্বাধীনতা

আমি শখের বশে লেখালিখি করি। লেখার জনপ্রিয়তা অথবা সস্থা লাইকের জন্য লিখি না। বিবেকের তাড়না থেকে রাত জেগে, আরামের সময়টুকু বিসর্জন দিয়ে লেখার চেষ্টা করি। যেটা জানানো বা লেখার দরকার মনে করি লিখি। যদি কারো ভালো লাগে সেটা আমার জন্য বাড়তি পাওয়া।

ব্লগ ও ফেসবুকে লেখার সুবাদে প্রতিদিনই ভালবাসা ও প্রসংশা পাঠকের কাছ থেকে পায়। আর এই পাওয়াটাই আমাকে দ্বায়িত্ব বাড়িয়ে দিচ্ছে দিন দিন। এখন দুই/তিন দিন না লিখলে অনেকেই ম্যাসেজ করে, ফোন দেয় নতুন লেখার খবর জানতে চাই। এটা আমার মত নগন্য মানুষের জন্য অনেক বড় পাওয়া।

কিন্তু যতবার লিখতে বসি। মনে হয়, কেউ যেন ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। শীতল নিঃশ্বাস। বন্দুকের নল তাক করে আছে। গাঢ় অন্ধকারের মত তাদের পোশাক। গা থেকে ভুড়ভুড় করে মৃত্যুর গন্ধ আসে। বুট ও বুলেটের শব্দে এই বুঝি ভারী হয়ে উঠবে চারিপাশ।

একবার লিখি, আরেকবার মুছে ফেলি। ব্যাকস্পেস বাটনটা বড্ড নিরাপদ এখন।
জানিনা কবে এই আতংকের সংস্কৃতির কালো রাত ভেদ করে হবে ভোর। আসবে স্বাধীনতা।। 

Comments

Post a Comment

আপনার মূল্যবান মতামত দিন

জনপ্রিয় ব্লগসমূহ

একটি চশমা ও কলমের গল্প

আলাদিনের দৈত্য

কাছে আসার গল্প

কাঙ্গালি ভোজ

ইবলিশ শয়তান

প্রিপেইড মিটার বিড়ম্বনা

মুরগী কবির

অদ্ভুত কিসিমে’র বাঙালি

নজরুল কবীর

এক অসহায় বাবা