ইতিহাসের কলঙ্কিত অধ্যায়

আজ ২৮ অক্টোবর। ২০০৬ সালের এই দিনে এদেশের রাজনীতির ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় রচিত হয়। প্রকাশ্য দিবালোকে লগি বৈঠা দিয়ে নৃশংসভাবে  সাপের মতো পিটিয়ে মানুষ মারার এবং সেই লাশের উপর নৃত্য উল্লাস করার মতো ঘটনা পৃথিবীর ইতিহাসে  নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপিত হয়। এই লোমহর্ষক ও বর্বরোচিত হত্যাকাণ্ড দেশ ও সারা বিশ্বের মানুষ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখে হতবাক হয়ে গিয়েছিল। গোটা বিশ্বের বিবেকবান মানুষের হৃদয় নাড়া দিয়েছিল।

একটি স্বাধীন রাষ্ট্রে শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের
ভিন্নতার কারনে প্রকাশ্য ক্যামেরার সামনে পিটিয়ে মানুষ হত্যা করার মধ্য দিয়ে একটি গোষ্ঠী একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছিল। যার ধারাবাহিকতা এখনো অব্যাহত। রাজন বা বিশ্বজিতের মত হতভাগা'রা তার প্রমাণ।

আমি সকল বিচার বহির্ভূত হত্যাকে ঘৃর্না করি। আশা করব ২৮ অক্টোবরে নিহত মানুষগুলোর পরিবার একদিন নিশ্চয় হত্যাকারীদের সাজা দেখতে পারবে। ইতিহাস কোন খুনিকেই ক্ষমা করেনি। কখনো করবে না।।

Comments

জনপ্রিয় ব্লগসমূহ

একটি চশমা ও কলমের গল্প

আলাদিনের দৈত্য

কাছে আসার গল্প

কাঙ্গালি ভোজ

ইবলিশ শয়তান

প্রিপেইড মিটার বিড়ম্বনা

মুরগী কবির

অদ্ভুত কিসিমে’র বাঙালি

নজরুল কবীর

এক অসহায় বাবা